এলাম অনিল কুমার দাসের বাড়ি । তিনি কি বলতে পারবেন? বয়স তাঁর এখন ৭২ । না,তিনি বিরাজমোহিনী দেবীকে মনে করতে পারছেন না । বিরাজমোহিনী ছিলেন-পাবনার রাধানগরের প্রখ্যাত মজুমদার বাড়ির কন্যা । সেই মজুমদার কাছারি বাড়িতো কাছেই আছে । তার কর্ত্রী তখন কমলাবালা মজুমদার । হ্যাঁ, মণীশ রায়ের কথা মনে আছে। তিনি তো জীবন বীমার এজেন্ট ছিলেন । ওঁর স্ত্রী সরস্বতী দেবী -মাহিগঞ্জে বাপের বড়ি। চিনতেন তো তাঁকে খুব ভালোভাব । দিদি বলে ডাকতন । পাশে উকিল প্রতাপ চন্দ্র রায় ।তাঁর কন্যা তোরা রায়,পুত্র বাদল রায়ের কথা মনে আছে কমিউনিস্ট এঁরা ।
বলতে পারেন হয়তো গঙ্গারাম ান্যাল,শোভারজ্ঞন সরখেল ও প্রয়াত বুলু বক্সি,সঞ্জয় বক্সির বিধবা স্ত্রীগন । অতএব চল ঁদের বাড়ি ।
Showing posts with label কুরিগ্রাম kurigram Birajmohinidevi. Show all posts
Showing posts with label কুরিগ্রাম kurigram Birajmohinidevi. Show all posts
Friday, September 4, 2009
Thursday, September 3, 2009
কুড়িগ্রাম কথা---kirigram memories
মানবেশ চৌধুরী বিরাজমোহিনীর সন্ধানের প্রসঙ্গে লিখছেন .." হারুণ আর রসিদ লাল। লাল ভাই । একদা কমিউনিস্ট পার্টির নেতা। উত্তর পঞ্চাশ বয়ঃক্রম । বিপর্যয় পরবর্তীকালে সলিডারিটি নামক এক এন জি ও'র কর্ণধার । সদ্য তাঁর যোগ্য সহধর্মিণী মারা গিয়েছেন । তাঁর বাড়িতে বিষাদের কালো মেঘ । তবুও তিনি কাজে কর্মে সম্পৃক্ত হয়ে আছেন ।আমরা তাঁর সাহায্য নেব ।
প্রথম বাক্যেই তাঁর আক্ষেপ-যাঁর সঙ্গে মণীশ রায়ের বাড়ির নিত্য উঠা বসা ছিল,হায় আপনারা দেরি করে ফেললেন--সেই কমরেড কালীপদ বর্মণ-যিনি ছিলেন ডাক্তার-কমিউনিস্ট পার্টির,পি আর সির ডাক্তার -মারা গেলেন বছর দু'এক আগে । জানলাম তাঁর কাছে,বদরগঞ্জের পাশের গ্রাম মোমিনপুর থেক তিনি পাকিস্তান আমলের প্রারম্ভেই গ্রেপ্তার হয়েছিলেন এখন এপারের প্রখ্যাত শ্রমিক নেতা মহঃ আমিনের সঙ্গে ।
শুরু হল আমাদের মাকে খোঁজা ।

Subscribe to:
Posts (Atom)